• Sunday, March 29, 2026

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

  • Mar 29, 2026

Share With

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড সূত্রে জানা গেছে, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বন্দরের কার্যক্রম আবার যথারীতি চালু হয়েছে।