404: Not Found সড়ক নিরাপত্তায় জেলা প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ - দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ
  • Thursday, March 5, 2026

সড়ক নিরাপত্তায় জেলা প্রশাসকের সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • Sep 06, 2018

Share With

নিরাপদ সড়ক নিশ্চিতকরণে প্রচারনার উদ্যশ্যে লিফলেট বিতরণ শুরু করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেন, মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব অর্জনেই ছাত্রদের ভুমিকা ছিল, সড়ক নিরাপত্তার বিষয়েও তারা আমাদের চোখ খুলে দিয়েছে। এ সময়  শিক্ষার্থীদের নিয়ম মেনে রাস্তায় চলাচলের পরামর্শ দেন । পাশাপাশি অভিভাবকরা তাদের সন্তানদের পথ পারাপার বিষয়ে সঠিক নিয়ম জানাতে বলেন।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইকবাল হাসান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তৌফিকুল ইসলাম, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ প্রমুখ।