404: Not Found চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১ - দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ
  • Saturday, March 14, 2026

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

  • Nov 28, 2018

Share With

নিজস্ব প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ডিবি পুলিশের অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ ১ যুবক কে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি ওসি বাবুল উদ্দীন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফেন্সিডিলসহ ব্যাগভর্তি এক যুবক ঢাকা যাবার উদ্দেশ্যে ঢাকা স্ট্যান্ডে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে শিবগঞ্জ উজেলার আজমতপুর বাগিচাপাড়ার টেনুর ছেলে সানাউল (২০) কে গ্রেপ্তার করা হয়।

পরে তার ব্যাগ তল্লাশী করে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।