404: Not Found চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, হাসপাতালে ভর্তি ৪৮ - দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ
  • Friday, March 6, 2026

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, হাসপাতালে ভর্তি ৪৮

  • Jun 23, 2025

Share With

ডেঙ্গু রোগীর সংখ্যা চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২১ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৪ জন শিশু রয়েছেন।

২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ৪৪ জন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ২৪ জন মহিলা ও ২ জন শিশু রোগী ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৪ জনকে। এছাড়া ৫ জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ভর্তি রোগী আছেন ৪৮ জন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করে বলেন, চলতি বছরের শুরু থেকে রবিবার (২৩ জুন) পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬৯৯ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে ।