ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা
- Mar 12, 2026
ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র সহ-সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বুধবার (১১ মার্চ) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ মিজানুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি ফিরোজ আহমেদ।
সভা শেষে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে অধ্যাপক মুজিবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ আসন থেকে ড. মো. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ড. মু. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে মো. নূরুল ইসলাম বুলবুল সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ফোরাম-ঢাকা’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম, ঢাকার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন সকল অতিথিবৃন্দ।
