404: Not Found রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির ইফতার: উন্নয়ন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ - দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ
  • Friday, March 13, 2026

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির ইফতার: উন্নয়ন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ

  • Mar 12, 2026

Share With

রাজশাহী বিভাগের উন্নয়ন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় কর্মরত ওই অঞ্চলের সাংবাদিকরা। তারা বলেছেন, শিল্পায়ন, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে রাজশাহী বিভাগের আটটি জেলা এখনো প্রত্যাশিত অগ্রগতি থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।

বুধবার (১১ মার্চ) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। এতে ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের মধ্যে এক ধরনের মিলনমেলার আবহ তৈরি হয়।

অনুষ্ঠানে আরডিজেএডির সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা বক্তব্য দেন।

সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, উত্তরাঞ্চল ধীরে ধীরে মরুকরণের ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এ অবস্থা থেকে অঞ্চলটিকে রক্ষা করতে এখন থেকেই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আরডিজেএডির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, শিল্প ও কর্মসংস্থানসহ নানা ক্ষেত্রে রাজশাহী বিভাগের আট জেলা এখনো অবহেলিত। শিল্পকারখানা স্থাপনের জন্য পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ এবং উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এসব বিষয় সরকারের নজরে আনা এবং অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে ঢাকায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আরডিজেএডির প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক শাহনেওয়াজ দুলাল, একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পবন আহমেদ এবং দেশ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন আরডিজেএডির নির্বাহী কমিটির সহসভাপতি ফজলুল হক শাওন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও ইসহাক আসিফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোরমা আকতার, সংস্কৃতি ও কল্যাণ সম্পাদক জাহিদুর রহমান, নির্বাহী সদস্য সালমা আফরোজ, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জিয়াউল হক সবুজসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্য ফেরদৌস মোবারক প্রমুখ।