404: Not Found চাঁপাইনবাবগঞ্জে ইউএনও আলমগীরকে প্রাথমিক শিক্ষক সমাজের সংবর্ধনা - দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ
  • Thursday, March 5, 2026

চাঁপাইনবাবগঞ্জে ইউএনও আলমগীরকে প্রাথমিক শিক্ষক সমাজের সংবর্ধনা

  • Oct 14, 2018

Share With

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় রাজশাহী বিভাগে শ্রেষ্ট হয়েছেন নির্বাহী অফিসার আলমগীর হোসেন। রবিবার সকালে এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা খাতুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তাসেম আলী, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক প্রমুখ।