404: Not Found শিবগঞ্জে ১২ নারী কর্মী আটক - দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ
  • Thursday, March 5, 2026

শিবগঞ্জে ১২ নারী কর্মী আটক

  • Nov 20, 2018

Share With

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে গোপন বৈঠকের সময় একটি বাড়ি থেকে জামায়াতের ১২ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর কুমারপাড়া এলাকার কালুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। শিবগঞ্জ থানার ওসি সিকদার মো. মশিউর রহমান জানান, জামায়াতের নারী কর্মীরা একত্রিত হয়ে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে- গ্রামের কিছু নারী একত্রিত হয়ে নব-মুসলিম এক নারীর নেতৃত্বে কোরআন-হাদিস নিয়ে আলোচনা করছিল।