404: Not Found চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন - দৈনিক আলোকিত চাঁপাইনবাবগঞ্জ
  • Sunday, February 22, 2026

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

  • Oct 10, 2018

Share With

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শাহনেময়ামতুল্লাহ কলেজের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন শাহনেময়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ মো. শরিফুল আলম, মনোবিজ্ঞান বিভাগের প্রধান শাহীন কাউসার, সমাজ কর্ম বিভাগের প্রধান মো. শাহ জামাল, ইসলাম শিক্ষার মো. নুরুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক রেখা বেগম, ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক খাইরুল ইসলাম বাবুসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন দিক পরিদর্শন করে।