• Saturday, August 22, 2026

চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • Aug 05, 2026

Share With

চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে ‘জুলাই অভ্যুত্থান দিবস’। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ২০২৪ সালের এই দিনে তৎকালীন আওয়ামীলীগ সরকারের পতন হয়। বুধবার (৫ আগস্ট ২০২৬) দিবসটি স্মরণে বর্তমান বিএনপি সরকার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং এটি রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরের ফুড অফিস মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত কার্যালয়ের প্রধানগণ এবং প্রতিনিধিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

বুধবার (৫ আগষ্ট) সকাল ১০ টার সময় জেলা শহরের জুলাই শহীদ স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ সরকারি—বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশিদ, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,  স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা জামায়াতের নায়েবে আমির মোখলেসুর রহমান, শহীদ তারেকের বাবা আশহাদুল ইসলাম, শহীদ মতিউরের পরিবারের সদস্য সুলতানা রাজিয়াসহ অন্যরা।

আলোচনা শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।