• Friday, May 22, 2026

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে রাজধানীসহ সারা দেশ

  • May 22, 2026

Share With

রাজধানীর পল্লবীতে সাত বছরের ফুটফুটে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ড নির্মমভাবে নাড়া দিয়েছে সবার বিবেক। ক্ষোভে ফুঁসে উঠেছে সারা দেশ। খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- তা সেটি যেন হয় প্রকাশ্যে এ দাবিতে রাজপথে নেমেছেন নানা শ্রেণিপেশার মানুষ। গত বুধবার খুনিকে আদালতে তোলার সময় সেখানেও বিক্ষোভ হয়। বিক্ষোভ হয় সারাদেশে।

আজ শুক্রবারও বিভিন্ন সামাজিক সংগঠন রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারসহ সব শিশুর নিরাপত্তার দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবারও পল্লবী থানার ভেতরে ঢুকে বিক্ষোভ করে অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষও বিক্ষোভ করেন। মেধাবী শিশুশিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডের পর নেট দুনিয়াও উত্তাল। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের সবার একটিই দাবি: ‘ধর্ষকের শাস্তি যেন হয় প্রকাশ্যে মৃত্যুদ-’। নেটিজেনদের ওয়ালে ওয়ালে রামিসার হাসিমুখের ছবি, আর তার নিচে হাজারো মানুষের আকুতি ও ক্ষোভ।

রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেয়া হবে। বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করি সম্ভাব্য সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত চার্জশিট দিয়ে অভিযুক্তকে বিচারের আওতায় আনতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ নির্দেশ দেয়া হয়েছে। শাস্তির বিষয়টি আদালত নিশ্চিত করবে বলেও জানান তিনি।

রামিসা ছিল পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এবারো সে ক্লাসে প্রথম হয়েছিল।