• Wednesday, May 13, 2026

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারতীয় মোবাইল ও মাদক উদ্ধার

  • May 13, 2026

Share With

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চামুসা বিওপির সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চামুসা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়।

অভিযানে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৯ হাজার ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।  মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা পালিয়ে যায়।