চাঁপাইনবাবগঞ্জে ৭ কোটি টাকার হেরোইনসহ একজন গ্রেপ্তার
- May 14, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি বাড়ির গোয়ালঘর থেকে প্রায় সাত কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার রাতে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মোয়াজ্জেম হোসেন।
গ্রেপ্তার জয়নাল টুলু (৪৫) ওই এলাকার বিলাত মণ্ডলের টোলার প্রয়াত ইসরাইল হকের ছেলে।
বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন খবর পেয়ে র্যাব-৫ এর একটি আভিযানিক দল মালবাগডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় জয়নালের বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ছয় কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়; যার মূল্য প্রায় সাত কোটি টাকা।
এ সময় ঘটনাস্থল থেকে জয়নালকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় মামলা দিয়ে জব্দ করা হেরোইনসহ আটক ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র্যাব কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।
